সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

এবার পাকিস্তানি টিকটক তারকা মরিয়মের ভিডিও ফাঁস

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : সবশেষ অল্প কিছুদিনের ব্যবধানে অন্তত পাঁচ পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

মাথিরা খান, মিনাহিল মালিক, ইমশা রেহমান ও কানওয়াল আফতাবের পর আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। খবর ডেইলি পাকিস্তানের

পত্রিকাটি লিখেছে, মরিয়মের এসব কথিত ছবি এবং ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। একের পর এক টিকটক তারকার ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্যক্তিগত পরিসরের ছবি প্রকাশ্যে আসায় ভুক্তভোগী টিকটক তারকারা সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন। অনেকে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন।

তবে কারা এসব ভিডিও প্রকাশ করছেন, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে মরিয়ম এখনো কোনো কথা বলেননি।

এর আগে টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর আরেক টিকটকার ইমশা রহমান, টিভি উপস্থাপিকা মাথিরা খান এবং টিকটকার কানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

পরে মাহিরা খান বলেন, ‘আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।’

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit