শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম

আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি: সায়নী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত সিনেমার সেটে অশালীন আচরণ, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন। অভিনেত্রীর অভিযোগ— পরিচালক ‘কাট’ বলার পরও তার ঠোঁট নাকি ছাড়তেই চাইতেন না সহ-অভিনেতা।

তিনি বলেন, ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ। কারণ এটি পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটি বলার পরও অনেক লোক সুবিধা নেয়। আমি নিজেও এমন পরিস্থিতিতেও পড়েছি। যেখানে পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অগত্যা বিরক্ত হয়ে উহহহ বলতে বাধ্য হতে হয়। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।

সায়নী বলেন, গোয়ায় একটি আউটডোরে শুটিং হচ্ছিল। সেই শুটিংয়ে তাকে একটা ছোট পোশাকে সৈকতে শুয়ে থাকতে হয়েছিল। ওই সময় আমি খুব অস্বস্তিবোধ করছিলাম। কারণ আমার সামনে তখন প্রায় ৭০ জন লোক দাঁড়িয়ে ছিল। এদিকে সেটে আমার পাশে তখন একজনও ছিল না, খুব বেশি স্টাফও ছিল না।

এ অভিনেত্রী বলেন, আমি বললাম— আমাকে শাল দিয়ে ঢেকে দেওয়ার জন্য সঙ্গে একজনকে দরকার। এমন অনেক ক্ষেত্রেই ঘটে, যখন কোনো অভিনেতার সুরক্ষার বিষয়টিও ভাবা উচিত। সবসময় যে অন্তরঙ্গ দৃশ্যই হতে হবে— এমনটিও না। কখনো কখনো আপনাকে নিজের সীমানার সঙ্গেও আপস করতে হয়। এই মানসিকতা বদলানো দরকার।

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit