শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম

নারীদের যারা অসম্মান করে, তারা দানব ছাড়া আর কিছু নয়: কঙ্গনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : বাড়ির একাংশ ভেঙে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই পোস্টে তিনি উদ্ধব ঠাকরের সরকারের উদ্দেশে উগরে দিয়েছিলেন ক্ষোভ। কঙ্গনা বলেছিলেন— উদ্ধব ঠাকরে, আপনি কী ভাবছেন ‘মুভি মাফিয়া’দের সঙ্গে হাত মিলিয়ে আমার বাড়ি ভেঙে আপনি বিরাট বড় প্রতিশোধ নিলেন? আজ আমার ঘর ভেঙেছে। কাল তোর অহঙ্কার ভঙ্গ হবে। সময় বলে দেবে সবটা। মনে রাখবেন। পরিস্থিতি সব সময় এক রকম থাকে না।

সেই বছর মুম্বাইয়ে বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর বাড়ির কিছু অংশ ভেঙে ফেলে বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন)। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন কঙ্গনা। আর মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে শাপশাপান্তও করেছিলেন অভিনেত্রী। তাকে হেনস্তা করার পাল্টা অভিযোগ এনেছিলেন বলিউডের কুইন। খোঁচা দিয়ে বলেছিলেন— মুম্বাইতে গণতন্ত্রের মৃত্যু হয়েছে।

এবার মহারাষ্ট্র বিধানসভার ফল প্রকাশের পর কঙ্গনা মনে করেন, উদ্ধব তার কর্মফল ভোগ করছেন। সোমবার সংবাদ সংস্থাকে এ অভিনেত্রী বলেন, আমি আশা করেছিলাম, এমনই ফল হবে। ইতিহাস সাক্ষী থাকবে, দানব ও দৈত্যকে আমরা কীভাবে চিনলাম। নারীদের যারা অসম্মান করেন, তারা দানব ছাড়া আর কিছু নয়। কঙ্গনা আরও বলেন, ওরা আমার বাড়ি ভেঙেছিল। আমাকে গালাগাল করেছিল। তাই এই ফলাফল তো হওয়ারই ছিল। ওরা ঠিক-ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, সেটাই প্রমাণ হলো।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit