মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

যে ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষনা করেছিল আজ তারাই এ দেশে নিষিদ্ধ মোবারক হোসাইন

 মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০১ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলাম দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষনা করেছিল আজ তারাই এ দেশে নিষিদ্ধ হয়েছে।হাসিনার ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ১৬ বছর এদেশের আলেমদের সব থেকে বেশি কষ্ট দিয়েছে। দেশের বড় বড় আলেমদের কে হত্যা করেছে। মামুনুল হকের মত আলেমকে মিথ্যা ধর্ষনের অভিযোগ দিয়ে জেলে পাঠিয়েছে। তিনি বলেন জুলাই আগষ্টে গনঅভ্যুথানে কথা। হাসিনা সরকার বিরোধী মতের রাজনৈতীক দল বা আলেমদের কাউকে মুখ খুলে কথা বলতে দেয়নি।

তিনি বলেন, জুলাই আগষ্টে গনঅভ্যুথানে প্রায় ১ হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, শহিদ হয়েছে। প্রায় ২২ হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এর মাধ্যে কারো হাত নেই, কারো পা নেই। এমন একটি অমানবিক পরিস্থিতির পরও আরও হাজার হাজার মানুষকে হত্যা করে এই ফাসিষ্ট সরকার ক্ষমতায় থাকতে চেয়েছিল, যার কারনে এই ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটেছে। আমরা এই বিপ্লবের চেতনাই বিশ্বাস করে তাদেরকে ক্ষমা করি নাই তাদেরকে ভালো হওয়ার সুযোগ করে দিয়েছি। তিনি বলেন আমরা চাই একটি অংশ গ্রহন মুলক ও অবাধ সুষ্ট নির্বাচন। আমরা ঐক্যবদ্ধ ভাবে শান্তি ও সম্প্রিতির মাধ্য এগিয়ে যেতে চাই। কোন সন্ত্রাস, চাঁদাবাজী, লুটপাট, অস্ত্র, মাদক ব্যবসা চাইনা। আমরা চাই না কোন দখলদারিত্ব।

শনিবার যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলাম দলের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এ কথা বলেন।শনিবার সকাল ৮ টায় নাভারন দারুল আমান ট্রাষ্টে অনুষ্ঠিত এ ওলামা সম্মেলনে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ ফারুক হাসান। ওলামা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদেও সদস্য মাওঃ আজীজুর রহমান, যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান। এ ছাড়ায় উক্ত ওলামা সম্মেলনে অংশ নিয়ে বক্তব্যদেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মিজানুর রহমান, সাংগঠনিক সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর হোসেন, মাওঃ জহিরুল ইসলাম , মাওঃ আবু ইয়াহিয়া, মাওঃ মোমিনুর রহমান, মাওঃ ইয়াকুব হুসাইন, মাওঃ মাসুম বিল্লাহ, যশোর জেলা ছাত্র শিবির নেতা ও ইসলামী সঙ্গীত শিল্পি মোঃ খালিদুর রহমান প্রমুখ।

এরপর প্রধান অতিথি জামায়াতেরনেতা কর্মিদের সাথে নিয়ে বেনাপোল বড়আঁড়া গ্রামে শহিদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন। সেখান থেকে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া ছাত্র শিবির নেতা রেজওয়ানুল ইসলাম এর বারোপোতা গ্রামের বাড়িতে যান ও পরিবারের সাথে মত বিনিময় করেন।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit