রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

নেত্রকোণার পূর্বধলায় মাছের সাথে শত্রুতা

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার পুর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এনিয়ে এলাকায় সমালোচনা মাছের সাথে শত্রুতার। জানা যায়, শনিবার (১৬ নবেম্বর) গভীর রাতে বিশকাকুনি ইউনিয়নের ধোবারুই এলাকায় আব্দুল হাই মাষ্টারের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। ধোবারুই গ্রামের মাছ চাষী আব্দুল হাই মাষ্টার জানান, প্রায় ২ একর জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।

এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩২ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। গত শনিবার রাতে কয়েকজন অপরিচিত লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান পুকুরের দেখভালকারী। এর কিছুক্ষণ পরেই তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠেছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি।

পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit