শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

হেড ম্যাসাজ একের ভিতর দুই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দীর্ঘক্ষণ কাজের শেষে সবচেয়ে আরামদায়ক মুহূর্ত কোনটি? এর উত্তরে অনেকেই হয়তো বলবেন, ‘হেড ম্যাসাজ’। অসংখ্য জরিপের তথ্যমতে, স্পা অথবা সেলফ কেয়ারের বিশেষ অংশ হলো হেড ম্যাসাজ। শুধু শরীর প্রফুল্ল করে না, দেয় প্রশান্তিও। বাড়ায় ত্বকের সৌন্দর্য। জেনে নেওয়া যাক বিস্তারিত-

চুলের বেড়ে ওঠায় : স্ক্যাল্প ম্যাসাজ মানেই চুল টানা- ধারণাটি ভুল। যত্নের অভাবে যাদের চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে পারে না, তাদের জন্য দারুণ কাজের এটি। এর অসাধারণ দিক হলো এতে চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়ে। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত এ ম্যাসাজ চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়ায়, চুল মজবুত হয়। যাতে চুল পড়ার পরিমাণও কমে আসে।

স্ট্রেস কমাতে : হেড ম্যাসাজ শুধু স্ক্যাল্প হেলদি রাখার জন্য নয়, বরং স্ট্রেস কমিয়ে দিতে পারে দারুণ এ ফিলিং। আর ম্যাসাজ যদি নেওয়া যায় ভালোবাসার মানুষের কাছ থেকে, তাহলে তো কথাই নেই! স্ট্রেস হরমোনগুলো কমাতে এবং হার্টবিট রেট স্বাভাবিক রাখতে কাজ করবে।

হেলদি স্ক্যাল্প নিশ্চিতে : যাদের চুলে বেশি ময়লা হয়, খুশকি দেখা দেয় বা অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে হয় তাদের জন্য স্ক্যাল্প ম্যাসাজ সেরা সমাধান। এতে মাথার ত্বকে জমে থাকা ফ্লেকি ডেড স্কিন উঠে আসে। ফলে বাড়তি সিবামও চুলকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। চুলের গোড়া এক্সফোলিয়েট করতেও এর বিকল্প নেই। এ ছাড়া এ ম্যাসাজ স্ক্যাল্পের ভিতর পর্যন্ত অক্সিজেন পৌঁছে দিতে পারে।

টাইমফ্রেম : অনেক গুণ আছে বলেই যে সুযোগ পেলে স্ক্যাল্প ম্যাসাজ নিতে হবে, তা কিন্তু নয়। এ ক্ষেত্রে মানতে হবে নিয়মকানুন। চুলের ধরন ও লেন্থ বুঝে সপ্তাহে ৪ থেকে ২৫ মিনিট নেওয়া যেতে পারে স্ট্রেস রিলিফিং স্ক্যাল্প ম্যাসাজ। এ সময় কেমন প্রসাধনী ব্যবহার করা হচ্ছে, সেদিকে খেয়াল রাখাটাও জরুরি।

এসেনশিয়াল অয়েল : স্ক্যাল্প ম্যাসাজের পুরো কার্যকারিতা উপভোগে নেওয়া যেতে পারে এসেনশিয়াল অয়েল। ঘরোয়া স্ক্যাল্প ম্যাসাজের ক্ষেত্রে চুলের ধরন, স্ক্যাল্পের অবস্থা বুঝে তবেই নিজের জন্য এসেনশিয়াল অয়েল বাছাই করে নিতে হবে। এ ক্ষেত্রে অল্প পরিমাণ জোজোবা বা রোজমেরি অয়েল হাতের তালুতে নিয়ে ঘষে স্ক্যাল্প ম্যাসাজ করা যেতে পারে। উপকারিতা মিলবেই, সতেজতাও অনুভূত হবে।

তথ্যসূত্র : লাইফস্টাইল ডেস্ক

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit