রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

আখাউড়ায় যুবক খুন 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৫৩ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া (২৫) নামে এক  যুবক খুব হয়েছে। মারধরের পর ছুরিকাঘাতে ওই যুবককে খুন করা হয়। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার পুত্র। শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির সামনেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মা জরিনা বেগম অভিযোগ করেন, সন্ধ্যা ৭ টার দিকে আজমপুর নার্সারীর সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী নামে এক যুবক স্বাধীনকে মারধর করে ছুরিকাঘাত করে। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বপন ওই এলাকার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে জানান তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার লুৎফুল আমিন চৌধুরী নামে এক ব্যক্তি বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনী মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে শান্ত করে দেওয়ার চেষ্টা করি।  কিছুক্ষণ পর আরও ৪-৫ যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। এক পর্যায়ে তাকে একজন ছুরি দিয়ে আঘাত করে। আমি থানা স্বপন চৌধুরী  স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। তাৎক্ষনিক আমি থানা পুলিশকে বিষয়টি জানাই।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit