মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন এ তথ্য জানান।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)।

গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, নিহত আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit