শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দৌলতপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল সহ আটক-৩

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল মোবা সহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় এ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৩ জনকে আটক করা হয়।শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর সোয়া ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় দৌলতপুর বিএনপি’র প্রচার সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল করিম বিশ^াসের ছেলে ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি,সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই বিএনপি নেতা নজরুল করিম বিশ^াসের ছেলে যুবদল নেতা আশরাফুল আলম সোহাগ ও মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশী চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড পিস্তুল ও বন্দুকের গুলি এবং ৯টি ককটেল বোমা ও ৪টি ম্যাগাজিন সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসময় আটক করা হয় ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি (২৪), পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সোহাগ (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫৫) কে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit