শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি: বন্ধ নির্মাণকাজ, স্কুল চলবে অনলাইনে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দূষণ মোকাবিলায় সকাল ৮টা থেকেই কার্যকর হয়েছে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩)। বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণও জারি করা হচ্ছে এই সতর্কতামূলক পদক্ষেপের আওতায়। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এখনই প্রয়োজন নেই- এমন নির্মাণকাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। কমে যাবে বাসের সংখ্যাও। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন পাঠদান চলবে।
 
যেসব ক্ষেত্রে কড়াকড়ি ১. এখনই প্রয়োজনীয় নয়, এমন সব নির্মাণকাজ কিংবা কোনো ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণকাজকে এই কড়াকড়ির আওতার বাইরে রাখা হচ্ছে।
২. বিএস ৩-এর নিচে থাকা পেট্রল গাড়ি এবং বিএস ৪-এর নিচে থাকা ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায়। একই নিয়ম কার্যকর থাকবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডায়। 
 
৩. নিয়ন্ত্রণ করা হবে বাস চলাচলও। আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে বৈদ্যুতিক, সিএনজি এবং ডিজেলচালিত বিএস ৬ বাস ছাড়া অন্য কোনো বাস চলাচল করবে না।
৪. একমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজনের ক্ষেত্রেই ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা যাবে।
৫. জিআরএপি ৩ কার্যকর থাকাকালীন রাস্তায় ধুলা নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি পরিমাণে পানি ছেটানোর ব্যবস্থা করা হবে।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালেও দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক পৌঁছায় ৪২৮-এ। দিল্লিতে দূষণ যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে জিআরএপি ৩ জারি করা হবে কি না, তা নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit