রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের তালিকা করছেন ট্রাম্প?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রেকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হয়ে এবার সেই পথেই হাঁটছেন তিনি। অর্থ, বাণিজ্য, সামরিক, কূটনৈতিক সব জায়গায় নিজের মিত্র ও অনুগতদের বসাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মার্কিন সেনা সদরদ্প্তর পেন্টাগনের দিকে নজর দিয়ে ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা। আমেরিকার সেনা কর্মকর্তাদের গণহারে বরখাস্ত করতে একটি তালিকা তৈরি করছেন তারা। এই তালিতায় যৌথ বাহিনী প্রধানদের রাখা হতে পারে। যদি এমনটা আসলেই হয় তাহলে তা হবে পেন্টাগনে নজিরবিহীন রদবদল। দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র বলছে, ট্রাম্পের বিজয়ের পর বরখাস্তের পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাম্প প্রশাসনের গঠন অনুযায়ী এই পরিকল্পনা পরিবর্তন হতে পারে। ট্রাম্পের ট্রানজিশন নিয়ে পরিচিত সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। এই পরিকল্পনা নিয়ে খোলাখুলিভাবে কথা বলার জন্য নাম প্রকাশ করেনি তারা।

অনেক আগ থেকেই ট্রাম্প মার্কিন সামরিক নেতাদের দিকে তোপ দাগিয়ে আসছেন। সুযোগ পেলেই তাদের সমালোচনা করেছেন। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য দায়ী কর্মকর্তাদের বরখাস্ত করার কথাও বলেছেন তিনি।

যদিও এই পরিকল্পানা শেষ পর্যন্ত ট্রাম্প অনুমোদন দেবেন কিনা, তা এখনো নিশ্চিত না। এ প্রতিবেদনের বিষয়ে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের সাবেক যৌথ বাহিনীর প্রধান মার্ক মিলির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন সামরিক কর্মকর্তাদের টার্গেট করতে পারে নতুন প্রশাসন। মিলি সম্প্রতি প্রকাশিত বব উডওয়ার্ডের বই ‘ওয়ার’-এ ট্রাম্পকে ‘আদতে ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করেছেন বলে উদ্ধৃত হয়েছেন। এরপর ট্রাম্পের মিত্ররা তাকে নিশানা করে একের এক বাক্যবাণে জর্জরিত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে মনোনয়ন দেয়ার পরের দিনই মার্কিন সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতাদের বরখাস্তের পরিকল্পনার বিষয়টি সামনে এলো। পিট হেগসেথও মার্কিন সামরিক বাহিনীতে বড় ধরনের রদবদলের পক্ষে।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit