রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

সৌদি আরবে মঞ্চ মাতালেন লোপেজ-সেলিন ডিওনরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : রক্ষণশীল দেশ বলে পরিচিত হলেও সৌদি আরবে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইছে। এবার দেশটিতে ‘খোলামেলা’ পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা ও সেলিন ডিওনসহ অনেকে।

গতকাল বুধবার দেশটির রাজধানী রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠানে পারফর্ম করেন তারা।

এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হয়েছিলেন মডেলরা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রইটফেল্ড। এসময় লোপেজদের সাথে আরও পারফর্ম করেন লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম ও মিসরীয় গায়ক আমর দিয়াব।

এক সময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প-সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন।

সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত, সৌদি সরকার তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখি পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে।

সূত্র : আরব নিউজ।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit