রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

আভিশকা-কুশলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের হার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়ালেন আভিশকা ফার্নান্দো কুশল মেন্ডিস। দুজনেই পেলেন সেঞ্চুরির দেখা। রেকর্ড গড়া জুটিতে দলকে এনে দিলেন বিশাল সংগ্রহ। পরে বোলাররাও জ্বলে ওঠেন। তাদের নৈপুণ্যে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

গতকাল ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৪৫ রানে জয়লাভ করে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করে তারা। পরে বৃষ্টির কারণে কিউইদের সামনে ২৭ ওভারে ২২১ রানের লক্ষ্য দাঁড়ায়। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রানের বেশি করতে পারেনি তারা।

বৃষ্টি বাধায় খেলা দেরিতে শুরু হওয়ার পর আরেক দফা বৃষ্টির মুখে পড়তে হয় তাদের। যদিও ওভার কমানো হয়নি। আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতেই হারায় পাথুম নিশাঙ্কাকে। এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েন আভিশকা ও কুশল। ৬৪ বলে কুশল ফিফটি স্পর্শ করেন। আর আভিশকার লাগে ৬০ বল। সমানতালে এগোতে থাকা দুজন পান সেঞ্চুরির দেখাও। ১০২ বলে শতক স্পর্শ করেন কুশল। আর মেন্ডিস করেন ১১৪ বলে।  

তাদের ২০৬ রানের জুটি ভেঙে যায় আভিশকা বিদায় নিলে। ১১৫ বলে ২টি ছক্কা ও ৯টি চারে ১০০ রানেই বিদায় নেন লঙ্কান ব্যাটার। কিন্তু লড়তে থাকেন কুশল। ১৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। গড়েন রেকর্ডও। আগের সেরা ১২২ রানকে টপকে যান তিনি। এছাড়া লঙ্কান উইকেটরক্ষকদের মধ্যে ওয়ানডেতে কুমার সাঙ্গাকারার ১৬৯ রানের পর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তারই। এরপর ২ ছক্কা ও ৩ চারে ২৮ বলে ৪০ রান করে ফেরেন আসালাঙ্কা।

বড় লক্ষ্য তাড়ায় খেলতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়। উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন উইল ইয়ং ও টিম রবিনসন। কিন্তু মাহিশ থিকশানার একই ওভারে ‍দুইজনই উইকেট হারিয়ে বসেন। ৪টি চারে ৩৫ রান করে স্টাম্পড হন রবিনসন। ৮ চারে ৪৮ রান করা ইয়াং হন বোল্ড।  

এরপর বাকিরা বিদায় নিতে থাকে দ্রুত। হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস পারেননি দুই অঙ্ক ছুঁতে। তাই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি কিউইরা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্তে ৫ চারে ৩৪ রান করে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit