সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

পরীক্ষা দিতে এসে পিটুনির শিকার ছাত্রলীগ নেতা কারাগারে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীতে ছাত্রলীগের এক নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। পরীক্ষা দিতে এসে হামলার শিকার বহিষ্কৃত এ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রধান ফটক থেকে তাকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। সেখানে পিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই ছাত্রলীগ নেতার নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ নেতা শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে আসেন শিহাব। তাকে দেখে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। ওই এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয় শিহাবকে।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit