শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

গোল করেও কেন উদযাপন করেননি গারনাচো, জানালেন অধিনায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যানবয় হিসেবে খ্যাতি কুড়িয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর উত্তরসূরি হিসেবেই তাকে দেখা হয়। আইডলের মতোই গতিশীল উইঙ্গার তিনি। গোল করে পর্তুগিজ কিংবদন্তির উদযাপনের স্টাইলকে অনুসরণ করেন নিয়মতই। সেই আলেহান্দ্রো গারনাচো গতকাল রোববার (১০ নভেম্বর) লেস্টার সিটির বিপক্ষে চোখ ধাঁধানো গোল করেও উদযাপন করেননি।

বক্সের বাইরে থেকে শটে বল জালে জড়িয়ে অল্প একটু দৌড়ে গিয়ে ধীরে হাঁটতে শুরু করেন এই আর্জেন্টাইন। ম্যাচ শেষে ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস ফাঁস করেছেন গারনাচোর গোল উদযাপন না করার কারণ। বিবিসিকে তিনি জানান, গারনাচোর ধারণা ইউনাইটেডের কিছু সমর্থক তার প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। সে কারণেই গোলের পর উদযাপন করেননি এই আর্জেন্টাইন।

ব্রুনো বলেন, ‘গার্নাচো গোল করেছে, কিন্তু তার মতো উদযাপন করেনি, কারণ সে মনে করে, কিছু সমর্থক তার ওপর আস্থা হারিয়েছে। আমি তাকে বলেছি, লোকজন সবসময় হাহাকার করবেই, কিন্তু অনেক মানুষ তোমাকে পছন্দ করে, তাই তুমি যা করো, তা উপভোগ করো।’
ডি-বক্সের বাইর থেকে দারুণ গোল করেছেন আলেহান্দ্রো গারনাচো। লেস্টারের বিপক্ষে গোল করে উদযাপন করেননি তিনি। ছবি: এপি

এ সময় গারনাচোকে বিশেষ খেলোয়াড় হিসেবে আখ্যা দেন ব্রুনো। ইউনাইটেডের অধিনায়ক বলেন, ‘আমি তাকে উদযাপন করতে বলেছি, গোলটা স্পেশাল ছিল। সে স্পেশাল খেলোয়াড়। আমাদের পার্থক্য গড়ে দেয়ার মতো খেলোয়াড় আছেন, এবই তারাই আমাদের ম্যাচ জেতান। আমরা চাই প্রতিদিন তারা আমাদের ম্যাচ জেতাক, যদিও তা বাস্তবে সম্ভব নয়।’

উল্লেখ্য, এদিন উইনাইটেড ৩-০ গোলে লেস্টার সিটিকে হারায়। এটিই রুদ ফন নিস্টেলরয়ের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শেষ ম্যাচ ছিল। গারনাচো ছাড়াও এই ম্যাচে গোল পেয়েছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসও। বাকি গোলটি লেস্টারের ভিক্টর ক্রিস্টিয়ানসনের আত্মঘাতী। 

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit