সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

জুটি গড়ে দলকে টানছেন মিরাজ ও রিয়াদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : শারজাহ’তে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩০ রান। মিরাজ ও রিয়াদ মিলে গড়েছেন ৫৮ রানের জুটি। 

ওপেনিং জুটি ভাঙার পর একে একে বিদায় নেন তানজিদ, জাকের আলী এবং তাওহীদ হৃদয়। ভুল বোঝাবুঝিতে রান আউট হন জাকের আলী। ৭ বলে ৪ রান করেন তিনি। তার কিছুক্ষণ পরই ফিরে যান তাওহীদ হৃদয়। 

রশিদ খানের বলে ক্যাচ আউট হন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ১৪ বলে ৭ রান করেন তিনি। তবে সেখানে থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ এবং মেহেদী মিরাজ। এই দুই জন মিলে অর্ধশতক জুটি গড়েছেন। 

এদিকে বাংলাদেশের হয়ে ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আর এই ম্যাচেই অধিনায়কের দায়িত্বে টাইগার এই অলরাউন্ডার।

দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন শান্ত। যার কারণে সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। আর বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit