মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

সিরিজ জিততে যে একাদশ মাঠে নামাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছে ‘ফাইনালে’। সিরিজ নির্ধারণী এই ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকেল ৪টায়। যেখানে বাংলাদেশ পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। স্বাভাবিকভাবেই তাই একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন।

দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সেরা পারফর্মার শান্তকে। তার পরবর্তী এ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাহলে শান্তর জায়গায় মাঠে দেখা যাবে কাকে। শান্তর আগে চোট পেয়ে সিরিজ শেষ হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের। যার পরিবর্তে দ্বিতীয় ম্যাচে অভিষেক করানো হয়েছে জাকের আলিকে।
এখন নতুন করে শান্তর বিকল্পও ভাবতে হচ্ছে বাংলাদেশকে। অবশ্য এক্ষেত্রে ব্যাটার পরিবর্তের খুব বেশি অপশন নেই বাংলাদেশের হাতে। স্কোয়াডে ব্যাটার হিসেবে আছেন কেবল জাকির হাসান। শান্তর পরিবর্তে ব্যাটার হিসেবে তাকেই দেখা যেতে পারে এ ম্যাচে।

এছাড়াও একাদশে পরিবর্তন আসতে পারে। তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজের তিন জনের এক জনের জায়গায় এ ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে পেসার নাহিদ রানাকে। তবে এক্ষেত্রে শরিফুলের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি। কেননা, এই সিরিজে এখনও খুব একটা দাপট দেখাতে পারেননি এই পেসার।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit