রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সূচকে বড় উত্থান হলেও লেনদেন আরও তলানিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : বেশ কয়েকদিনের পতনের বৃত্ত থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারে সোমবার (২০ অক্টোবর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বড় উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় প্রায় ছয়গুণ বেশি সংখ্যক শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক প্রায় দেড় শতাংশ বা তার বেশি বেড়েছে। তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বাজারে বিক্রির আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে প্রায় ৪ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০০টির। বিপরীতে কমেছে ৫৩টির। আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পাওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬৭টি, ‘বি’ ক্যাটাগরির ৭৬টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৭টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে গতকালের তুলনায় আরও ৪৭ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন কমেছে। এদিন মোট ৩৯৪ কোটি ৬৫ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন চলতি বছরের ২৪ জুনের পর সর্বনিম্ন। ওইদিন এক্সচেঞ্জটিতে ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। তবে এ বাজারে অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এক্সচেঞ্জটির লেনদেন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯৬ পয়েন্টে উঠেছে। সিএসইতে মোট ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টির দর বেড়েছে এবং কমেছে ৯৪টির। আর ৩৪টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit