মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ট্রাম্পের জয়ের পর দেশ ছাড়ছেন শ্যারন-সোফি!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘোষিত নীতির প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন হাজারো মানুষ।

শনিবার (৯ নভেম্বর) নিউইয়র্ক সিটি এবং সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ সাবেক প্রেসিডেন্ট ও নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে নামেন। নারীদের প্রজনন অধিকারের বিরুদ্ধে হুমকি এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি ঘোষণার প্রেক্ষিতে এই বিক্ষোভ। জানা গেছে, হলিউড তারকাদের বড় একটা অংশ অখুশি। সেই তালিকায় আছেন অভিনেত্রী শ্যারন স্টোন, সোফি টার্নার, অভিনেতা চের, অ্যামেরিকার ফেরেরা, র্যা ভন সাইমন, মিনি ড্রাইভার প্রমুখ।

শোনা যাচ্ছে, হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন আমেরিকা ছেড়ে ইতালি চলে যেতে চাইছেন। চলতি বছরের জুলাইতে ‘বেসিক ইনস্টিংক্ট’-খ্যাত এ অভিনেত্রী জানিয়েছিলেন, মার্কিন মুলুক ছেড়ে ইতালি চলে যাবেন তিনি। সেখানে তার একটি বাড়িও আছে। ট্রাম্পের নাম প্রকাশ না করেই শ্যারন বলেছিলেন, ‘এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।’

এছাড়া ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার ট্রাম্পের জয়ের পর সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন মুলুক থেকে চলে যাবেন তার জন্মস্থান ব্রিটেনে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit