শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেন গঞ্জালেস

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। যেখানে ছিলেন জুভেন্টাসের ফরোয়ার্ড গঞ্জালেস।

ইনজুরির কারণে অক্টোবরের দুই ম্যাচ মিস করার পর দলে ফিরেছিলেন তিনি। কিন্তু এবারও খেলা হচ্ছে না তার। নিজেদের প্রতিবেদনে এমনটা উল্লেখ করেছে, আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। কারণ পুরনো চোট থেকে এখনো পুরোপুরি মুক্তি পাননি তিনি।
 
অক্টোবরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছিলেন গঞ্জালেস। হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাচের ১২তম মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর আর্জেন্টিনা বা জুভেন্টাসের হয়ে আর মাঠে নামা হয়নি তার। দীর্ঘ বিরতি ভেঙে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে ফেরার কথা ছিল। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠায় দলের সঙ্গে যোগ দেননি তিনি।
 
তবে তার বদলি হিসেবে কে দলে জায়গা পাবে সেটা এখনো ঠিক করেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। গুঞ্জন আছে, ফিরতে পাপরেন পাওলো দিবালা। আবার সুযোগ পেতে পারেন এএস রোমায় দিবালার সতীর্থ মাতিয়াস সোউলেও।
 
এদিকে ইনজুরি কাটিয়ে ইতোমধ্যে দলে ফিরেছেন লিওনেল মেসি ও আলেহান্দ্রো গারনাচো। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit