রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : বিগত আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত দারেক লোহ রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ সহায়তার আহ্বান জানান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। সিঙ্গাপুরের কাছ থেকে আমাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে ঢাকাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত লোহ।

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, দেশের প্রবাসীকর্মীদের সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার অভিবাসন খরচ কমিয়ে আনতে চায়।  

তিনি বলেন, নিয়োগ খরচ কমিয়ে আমরা সিঙ্গাপুরের সঙ্গে একটা মডেল কাঠামো তৈরি করতে পারি। দারেক লোহ বাংলাদেশের সঙ্গে কাজ করতে সিঙ্গাপুরের আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশকে প্রবাসী নিয়োগ পদ্ধতি আধুনিকায়নের পরামর্শ দেন, যা কর্মীদের মানবপাচারের শিকার হওয়া এবং প্রতারণার হাত থেকে বাঁচাবে।

সাক্ষাতে তারা ব্যবসা-বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচার পালানোর পর মাত্র তিন মাসে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভালো করছে এবং বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের জন্য প্রস্তুত।  তিনি বলেন, এখানে এখন ব্যবসা-বাণিজ্য করার খুব ভালো সময়।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit