রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (১০ নভেম্বর) থেকে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। যেই টুর্নামেন্টটি উদ্বোধন করতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গিয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।

এই টুর্নামেন্টটিতে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।

২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

এই টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে দুই সাবেক অধিনায়ক ছাড়াও ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বগুড়া পৌঁছান তামিম এবং আশরাফুল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।

উল্লেখ্য, টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit