রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

এবার ‌অন্য এক মেলানিয়ার দেখা মিলতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেলানিয়া বলেন, অধিকাংশ আমেরিকান আমাদের নির্বাচিত করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন। ২০১৬ সালে যখন ট্রাম্প তার প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তার স্ত্রী মেলানিয়া হোয়াইট হাউজে অনুপস্থিত ছিলেন। তিনি তখন ছোট ছেলের সঙ্গে নিউইয়র্কে ছিলেন।

 
কেউ কেউ মেলানিয়াকে ‘রহস্যময়’ বলে উল্লেখ করেছেন। কারণ মেলানিয়া তার পূর্বসূরিদের তুলনায় বেশি নিভৃতে থাকতে পছন্দ করতেন, সেটা হোয়াইট হাউজে হোক বা প্রচারাভিযানের সময় হোক। সাম্প্রতিক বছরগুলোতেও তিনি জনসমক্ষে খুব একটা আসতেন না। কারণ তার স্বামী দ্বিতীয় মেয়াদের জন্য প্রচারণা চালানোর সময় আইনি জটিলতার মধ্যে পড়েন এবং সেগুলো তাকে মোকাবেলা করতে হয়। তার অনুপস্থিতি নিয়ে গণমাধ্যমে লেখালেখিও হয়েছে বেশ।
 
ট্রাম্প ২০২২ সালের শেষের দিকে এক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন যে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়তে যাচ্ছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে মেলানিয়া উপস্থিত থাকতেন। তিনি জুলাই মাসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে একটি উজ্জ্বল লাল ক্রিশ্চিয়ান ডিওর স্যুট পরে যোগ দিয়েছিলেন, কিন্তু বক্তৃতা দেননি। এটির মধ্য দিয়ে তিনি আরেকবার ঐতিহ্য ভঙ্গ করেন। তবে মেলানিয়া তার স্বামীর উপর প্রথম হত্যার চেষ্টার পরেও কথা বলেছিলেন।
এ ঘটনায় ঐক্যের ডাক দেন এবং অপরাধীকে ‘দানব’ হিসাবে চিহ্নিত করেন। ফক্সের একটি বিরল সাক্ষাত্কারে, এ ঘটনার জন্য তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং মিডিয়াকে দায়ী করেছিলেন। বলেছিলেন তারা রাজনৈতিক আবহকে এতটা  বিষাক্ত কিরেছেন বলে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit