মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চৌগাছায় জামায়াতের উদ্যোগে দুস্থদের মাঝে ভ্যান-ছাগল ও নগদ অর্থ বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে অস্বচ্ছল, দুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ভ্যান, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের অস্থায়ী অফিসে এ সব বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল-মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও চৌগাছা-ঝিকরগাছা যশোর-২ আসনে জাতীয় নির্বাচনের জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যপক আরশাদুল আলম, যশোর জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদিন ও অধ্যাপক হাসানুজ্জামান।

উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতেরঅর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম, ধুলিয়ানী ইউনিয়ন জামায়াতের আমীর রোকনুজ্জামান, পাতিবিলা ইউনিয়ন জামায়াতের আমীরমাওলানা মিজানুর রহমান, স্বরুপদহ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কর প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিনামূল্যে ১২ টি ছাগল, ৩ টি ভ্যান ও ১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯৫ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ১০ টি কওমি মাদ্রাসায় নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit