মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি আশুলিয়ায় কিস্তি ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান  পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার জুলাই মাসে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

কামরান গুলামের পরিবার টেনে কটাক্ষ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে কামরান গুলামের। বাবর আজমের জায়গায় সুযোগ পেয়েই সেঞ্চুরি ছাড়ানো দারুণ এক ইনিংস খেলেন তিনি। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া সিরিজেও দলে জায়গা পেয়েছেন কামরান গুলাম। 

একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে ২২ মাস আগেই। এতদিন পর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে খুব একটা ভালো করতে পারেননি তিনি। এদিন ৬ বলে ৫ রান করেই তাকে ফিরতে হয়েছিল সাজঘরে। 
 
পাকিস্তানের এই ক্রিকেটারের পরিবার টেনে রীতিমতো কটাক্ষ করার অভিযোগ উঠেছে ধারাভাষ্যে থাকা ওয়াসিম আকরাম, মাইকেল ভন ও অ্যাডাম গিলক্রিস্টদের বিরুদ্ধে। ধারাভাষ্যের সময় আচমকা নিজেদের দেশের ক্রিকেটারকে নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘কামরান বড় পরিবার থেকে উঠে এসেছে। ১২ ভাইয়ের মধ্যে ও (কামরান গুলাম) ১১তম। এছাড়া বোনও আছে।’ 
 
সেই কথা শুনে মাইকেল ভন বলেন, ‘১৬জন ভাই-বোন! তাদের মধ্যে বয়সের পার্থক্য কত, সেটা জানতে খুব ইচ্ছা করে।’ তাদের সঙ্গে যোগ দেন অ্যাডাম গিলক্রিস্টও। তিনি বলেন, ‘এটা তো পাকিস্তান নির্বাচন কমিটি।’ ক্রিকেটের কিংবদন্তি তারকারা কামরানকে নিয়ে যাই বলে থাকুন না কেন, তা ভালো চোখে নিচ্ছেন না ক্রিকেট ভক্তরা। ক্রিকেটের আলোচনার বাইরে পাকিস্তানের ক্রিকেটারের ব্যক্তিগত জীবন ও পরিবারকে টেনে আনা হলো কেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।
 
এই ম্যাচে আরও একবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে কামরানকে। প্যাট কামিন্সের বাউন্স সামলাতে না পেরে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার পরই ধারাভাষ্যকার কেরি ও কিফে বলেন, ‘এটা মুলতানের পিচ নয় ভাই, এটা এমএসজি।’ এই মন্তব্যকেও ভালোভাবে নেননি পাকিস্তানি সমর্থকেরা। 
 
উল্লেখ্য, ১৯৯৫ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি পরিবারে জন্মগ্রহণ কারেন কামরান গুলাম। তার ভাইদের অনেকেই একসময় স্থানীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। অবশ্য উইকিপিডিয়ার তথ্যমতে, ৬ বোনের পাশাপশি ১১ ভাই তাদের পরিবারে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit