সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৭ Time View

‎‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : ‎‘পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা’ এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সমাজ থেকে অপরাধ দূরীকরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে।

‎‎​সোমবার (২৯ জুন) বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদের সামনে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট’ এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্থার সমিতির সদস্যদের মাঝে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

‎‎​সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান ভিপি আনিছ, লালমনিরহাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম নূরী প্রমূখ।

‎অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া। ​সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোখলেজুর রহমান আকাশ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সংস্থার সুধীজন উপস্থিত ছিলেন।

‎

‎কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৬,/বিকাল ৪:৪৪

‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit