শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় কিস্তি ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৮৯ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় কিস্তি ক্রেতার মৃত্যুতে পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ওয়ালটন প্লাজা। গতকাল বিকালে আশুলিয়ার ভাদাইল ওয়ালটন প্লাজায় এই আর্থিক অনুদান  দেওয়া হয়। এসময়ে কিস্তি ক্রেতা মৃত এনামুল কবিরের স্ত্রী নাজমা আক্তারকে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথি থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া’র উপস্থিতিতে এসময়ে আরও উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজার সিডিও মোঃ শাহাদাত হোসেন, আরএসএম সুমন বসাক ও ইনচার্জ কাস্টমার রিলেশন নাহিদ হাসান  প্রমূখ। বিশেষ অতিথি আব্দুল গফুর মিয়া বলেন,”এই ধরনের উদ্যোগ নেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সেই সাথে এই অনুদানের পাশাপাশি মৃত্যু ব্যাক্তির ছেলেকে যদি ওয়ালটনে চাকরি দেওয়ার সুযোগ থাকে, তাহলে ওয়ালটন কর্তৃপক্ষ দিবেন বলে আমি এই আশা করছি।” 

এদিকে, পণ্য গ্রহীতার ছেলে আসলামুল হক ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,”আর্থিক অনুদান পেয়ে আমি অনেক আনন্দিত এবং উপকৃত হয়েছি। ওয়ালটনের এই রকম ভিন্নধর্মী উদ্যোগকে আমি স্বাগত জানাই। আগামীতে তাদের এই ধরনের কার্যক্রমে পণ্য গ্রহীতাদের চলার পথে মাইল ফলক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।”

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit