শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম

মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না: শবনম ফারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি। শোবিজে আগের মতো দেখা যায় না তাকে। তবে সামাজিকমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন এই অভিনেত্রী। সমসাময়িক ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পাশে ছিলেন।

রোববার (০৩ নভেম্বর) এক ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লিখেছিলেন, অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম। বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর ঝগড়া করেছিলাম, বলছিলো- দেখিস! দেখতেছি। হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা। ফারিয়ার এই পোস্ট দেখে ভক্তরা বুঝে নেন, সমসাময়িক শোবিজাঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে হতাশ হয়েই অভিনেত্রীর এমন উপলব্ধির কথা প্রকাশ করা। কিন্তু সেই স্ট্যাটাস দিয়ে যেন আওয়ামী সমর্থকদের রোষানলে বিদ্ধ হয়েছেন এই তারকা। ফারিয়ার পোস্টের নিচে একের পর এক মন্তব্য করে বিদ্রুপে মেতে ওঠেন তারা।  

বিষয়টি নিয়ে সোমবার আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া। যেখানে আওয়ামী লীগের কথা উল্লেখ না করলেও সবার ধারণা দলটির সমর্থকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ফারিয়া তার স্ট্যাটাসে লেখেন, রাজনীতি বিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করব না। কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করব। গতকাল কিছু পোলাপানের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্টিভিটিস দেখে মনে হলো, হেলমেট পরে রাস্তাঘাটে আর মারামারি করতে না পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্টে আঙ্গুল দিয়ে মারামারি করে সেটা কমানোর চেষ্টা করছে! 

এরপর নিন্দুকদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ভাই, এইসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্পেথি পাইতেন। আপনারা যে শুধু খুনি/চোরদের দোষর না, মানসিকভাবেও কত নোংরা সেটা কমেন্টগুলো পড়ার পরেই বুঝা গেল। ওই পোস্টে সবশেষ ফারিয়া বলেন, খারাপ সময়ে মানুষ আর ও ডাউন টু আর্থ হয়! আর আপনারা দল বেঁধে আরও এরোগ্যান্সি দেখাচ্ছেন! এই অ্যারোগেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা! মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না!

২০১৮ সালে ছোট পর্দা পেরিয়ে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে শবনম ফারিয়ার। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit