সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

বিয়ের ৯ মাস পর বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের ৯ মাস পর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। আর বাবা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। কলকাতার জনপ্রিয় এই দম্পতির এটাই প্রথম সন্তান। মা-মেয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। তবে তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

জীবনের এমন আনন্দের মুহূর্তে হাসপাতাল থেকেই দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীময়ী। তবে মেয়ের মুখ দেখাননি তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করা একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন শ্রীময়ী। সেলফি তুলছেন তার বোন। ক্যামেরাক দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছেন শ্রীময়ী। ছবির উপরে লেখা, ‘মাসি অন ডিউটি’।

মা হওয়ার আগে কেউ জানতে পারেনি কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী অন্তঃসত্ত্বা। তবে কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও শেয়ার করার পরে কিছুটা ধারণা করা যায় যে অভিনেত্রী শিগগির সুখবর দিতে যাচ্ছেন। অবশেষে শনিবার রাতে কাঞ্চন নিজেই জানান, কন্যা এসেছে তাদের সংসারে। মেয়ের নাম রেখেছেন কৃষভি।

মা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বাকালীন ছবি প্রকাশ করে মাতৃত্ব নিয়ে পোস্ট দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী। তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এ যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠানামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভেতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরি এলো। আর তাকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই স্বার্থক হলো’।

প্রসঙ্গত, অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সী কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়েছিল। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথাও বলেছেন কাঞ্চন-শ্রীময়ী।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit