শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মনিরামপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বর্নাঢ্য জিবনীর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গতকাল রোববার যশোরের মনিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।পৌর বিএনপির উদ্যোগে বিকেলে দলিয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেনের সঞ্চালনায় এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাইয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভ’ট্টো, ঢাকা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট শামছুজ্জামান দিপু, পৌর যুবদল আহ্বায়ক আব্বাস উদ্দিন, অধাব্দুর রহিম, চাত্রদল আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। পরে অধ্যক্ষ মুফতি মফিজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে তরিকুল ইসলামের স্মরনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুছা। যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম
রিয়াদের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বিল্লাল গাজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পল্লী চিকিৎসক আলতাফ হোসেন,অ্যাডভোকেট মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাস, আবু বক্কার সিদ্দিকী, মহসীন হোসেন, কফিল উদ্দীন, একে আজাদ, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক নাজিম উদ্দীন, শ্রমিকদলের সভাপতি মোমিন হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, বিল্লাল হোসেন, সায়ফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হুমায়ন কবীর, মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit