রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

এমআরটি পাসের নিবন্ধন কেন বন্ধ, জানা গেল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

সংশ্লিষ্ট সূত্র বলছে, তথ্য আপডেট ও ইন্টিগ্রেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাময়িকভাবে এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকছে। এদিকে এমআরটি পাস নিয়ে এমন তথ্য জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেল ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকে বলছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) র‌্যাপিড পাস প্রকল্প থেকে জাপানি দাতা সংস্থা জাইকা চলে যাওয়ায় এমন জটিলতা তৈরি হয়েছে। আবার কেউ মনে করছেন, ডিটিসিএ’র কার্ড বিক্রি বাড়াতে এমন পথ বেছে নেয়া হয়েছে।
 
তবে জাইকার চলে যাওয়া নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। মেট্রোরেলের লাইন-৬ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এমআরটি পাস আমাদের নিজস্ব। কিন্তু এটি ইস্যু ও রি-ইস্যুর কাজটি করা হয় ডিটিসিএ’র সার্ভারে। অনেক সময় সার্ভার ত্রুটির জন্য আমরা সেবা পাই না। তখন বাধ্য হয়ে আমাদের কার্ড ইস্যু ও রি-ইস্যু বন্ধ থাকে। সার্ভারে কাজ চলছে, তাই সাময়িক সমস্যা হচ্ছে।  
 
অন্যদিকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের এক কর্মকর্তাও এমনই তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে জানান, সার্ভার ত্রুটি সারাতে সবমিলিয়ে ৭ দিন সময় চেয়েছে দেখভালকারী প্রতিষ্ঠান। কিন্তু মাইগ্রেশনের কাজটি একদিনেই হয়ে গেছে বলে জানা গেছে। আশা করা যায় এমআরটি কার্ড ইস্যু ও রি-ইস্যু দ্রুতই চালু হবে। এদিকে মেট্রোরেল ভ্রমণে বর্তমানে তিনটি বিশেষায়িত কার্ড ব্যবহার করা যায়।

এসব কার্ডের মধ্যে একক যাত্রার কার্ড ও ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ড মেট্রোরেলের নিজস্ব। এছাড়া ডিটিসিএ র‌্যাপিড পাস কার্ড ব্যবহার করেও মেট্রোরেলে ভ্রমণ করা যায়। মেট্রোরেল শনিবার-বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। আর শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit