শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সুপারি নিয়ে ঝগড়া: ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।  

নিহত আবু ছায়েদ (৭০) ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে এবং তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিহতের শালা নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি আবু ছায়েদের সাথে দীর্ঘ দিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে তার ভাতিজাদের সাথে বিরোধ চলছিল।

আজ দুপুরের তিনি তার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে ভাতিজারা তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্বজনেরা তার ভাজিতা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের পাওয়া যায়নি। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহৃ নেই। অনেক সময় জায়গা সম্পদের বিরোধের জের ধরে তিলকে তাল করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।  ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অপর এক প্রশ্নের জবাবে ওসি কামরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে রয়েছে তাদের থেকে জেনে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো।  

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit