মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চৌগাছায় জাতীয় যুব দিবস পালন

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে যুবর‌্যালী, আলোচনাসভা ও সনদ বিতরণ করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী।

বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা কৃষি অফিসার মুসাবব্বির হুসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা শাহাদৎ হোসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম প্রমুখ।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলমের পরিচালনায় বক্তৃতা করেন সুবিধাভোগী উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের তানভীর আহমেদ, পাশাপোল গ্রামের সাইফুল ইসলাম ও পৌর এলাকার বিশ্বাসপাড়া গ্রামের বাবলুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রশিক্ষণ প্রাপ্ত সুবিধাভোগী যুবক উদ্যোক্তারা।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবতী জানান, প্রতি বছরের ন্যায় এবারো ৩০ জনকে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। ৩৫ জন যুব উদ্যোক্তার মাঝে নকশী কাতা, দুগ্ধখামার, মাছ চাষ ও গরু-ছাগল মোটাতাজা করণের জন্য ২৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।


কিউএনবি/অনিমা/০১ নভেম্বর  ২০২৪,/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit