বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসের যাত্রী নিহত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে আসাদুজ্জামান নামে এক বাসের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ছিনতাইকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেটের সামনে এই ঘটনা ঘটে।নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে। তবে সাভারে তার অবস্থান ও পেশাগত কোনো তথ্য পাওয়া যায়নি।  

স্থানীয়রা জানায়, ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে রওনা হন আসাদুজ্জামান। এ সময় তার গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। নিহত আসাদুজ্জামানের পাশে পড়ে থাকা মানিব্যাগ থেকে তার একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেলেও মোবাইল কিংবা নগদ কোনো টাকা পাওয়া যায়নি।  এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার হাতে ও পায়ে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit