বিনোদন ডেস্ক : রোববার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান ফ্লোরা এন্টারটেনমেন্ট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম বলেন, আনিকা আলম শুধু একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট নন, তিনি নারীর ক্ষমতায়নে এক দৃঢ় কণ্ঠস্বর, একজন নিবেদিত মা।
‘মিসেস’ হয়ে কীভাবে ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে আয়োজনের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, বিগত প্রায় ৭০ বছর ধরে এই আয়োজনে শুধু মাত্র অবিবাহিতরা অংশ নিচ্ছিলেন। কিন্তু ২০২৩ সালে থেকে নতুন নিয়ম করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এখন বিবাহিতরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগে বয়সসীমা নির্ধারিত ছিল ২৮ বছর, এখন সেটা নেই।
আনিকা আলম বলেন, দীর্ঘদিন ধরেই নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের প্রতিভা ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব। সবার সাপোর্ট পেলে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারবো। তাই বিশ্বমঞ্চে বাংলাদেশকে আমি যেন সঠিকভাবে তুলে ধরতে পারি, দেশবাসীর কাছে সে দোয়াই চাই।
তিনি আরও বলেন, কিছুদিন আগেও জানতাম না এই আয়োজনে অংশ নেব। যেহেতু অংশ নিচ্ছি নিশ্চয়ই ভালো কিছু নিয়ে ফিরব। এখানে থেকে ফিরে নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করবো। এর বাইরে অভিনয় করবো কি না সেসব নিয়ে এখনও ভাবিনি।
মেক্সিকোতে বসতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪’ আসর। আগামী ৩০ অক্টোবর সেখানে অংশ নিতে ঢাকা ছাড়বেন আনিকা। নভেম্বরের ১৫ অথবা ১৮ তারিখ আয়োজনটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, লয়োলা মেরিমাইন্ড ইনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা শেষ করেছেন আনিকা। ডিগ্রি সম্পন্ন করে কাজ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়রের অফিসেও।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২৫