শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ Time View

মোঃ আশিকুর ইসলামবোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার যথাযথভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা যুবদল ও সেতাবগঞ্জ পৌর যুবদল। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বৃক্ষরোপন ও বেলা ২টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বাদ আসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির মঙ্গলকামনায় বিশেষ দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ হয়।

এসময় দিনাজপুর-২- বিরল বোচাগঞ্জ আসন এর বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নওশাদ আলী, বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হারিসুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাদেকুর রহমান চৌধুরী সুমন, যুগ্ম আহবায়ক যথাক্রমে রায়হান রুবেল, মোঃ ওমর ফারুক, মোঃ রাজু আহমেদ, সেতাবগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ মনোয়ারুল ইসলাম সবুজ সরকার, যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান, যুবদল নেতা মোঃ আসাদুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপর দিকে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর ও শান্তি পূর্ণভাবে সফল করায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাদেকুর রহমান চৌধুরী সুমন ও সেতাবগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ মনোয়ারুল ইসলাম সবুজ সরকার।

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit