সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যা বলল পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গেল পয়লা অক্টোবর ইসরায়েলে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। সেই প্রতিশোধ নিতে শুক্রবার রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। এ হামলায় ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সাইট ও অন্যান্য সিস্টেম লক্ষ্যবস্তু করা হয়। এতে চার ইরানি সৈন্য নিহতেরও খবর পাওয়া গেছে।

এ ঘটনায় তীব্র জানিয়েছে ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান। শনিবার দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইরানের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করছে পাকিস্তান। এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথকে নষ্ট করছে। এই হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেল। তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ইসরায়েল।’

পাকিস্তান আরও জানিয়েছে, ‘আমরা জাতিসংঘের কাছে আবেদন জানাব তারা যেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে এবং ইসরায়েলের বেপরোয়া ও অপরাধমূলক আচরণের অবসান ঘটাতে অবিলম্বে পদক্ষেপ নেয়।’

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit