শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

অবশেষে রেজাউল করিমের লাশ পাবে স্বজনরা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : অবশেষে মৃত্যুর দুদিন পর বিজিবি ও স্বজনদের কাছে এক বাংলাদেশীর মরদেহ হন্তান্তরের প্রক্রিয়া চলছে। শনিবার দুপুরে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। বিজয়পুরের বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন। নিহত বাংলাদেশীর নাম রেজাউল করিম। তিনি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় ঔষধ ব্যবসায়ী।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোনা ৩১ বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪-এস এর নিকট দিয়ে ০৭ জন বাংলাদেশী নাগরিক কাঁটাতার হতে আনুমানিক ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ০৬ জন পালাতে সক্ষম হলেও ০১ জন সেখানে একটি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় কালভার্টের পানিতে তলিয়ে যায়। তৎক্ষণাৎ বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরবর্তিতে এ বিষয়টি জানাজানির পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে দুদিন পর রেজাউল করিমের মরদেহ হস্তান্তর করে ভারতীয় সেনা সদস্যরা। এব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ভারতীয় পুলিশ রেজাউল করিম নামে এক বাংলাদেশের নাগরিকের আমাদের কাছে হস্তান্তর করেছে। ইতিমধ্যে নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit