শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে সিপিবি‘র জনসভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘হটাও চাঁদাবাজী, লুটপাট কায়েম কর সাম্যের বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের স্থানীয় শহীদ মিনারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ সহ সিপিবি‘র অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

বক্তারা বলেন, সারাদেশে হাসিনা সরকারের পতনের পরও দেশে ওই রকম চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে, এখনো বিগত সরকারের গুন্ডারা গুপ্তভাবে নিপিড়ন-নির্যাতন করে যাচ্ছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এইদেশে শিক্ষক লাঞ্চিত হউক আমরা আর দেখতে চাইনা। শিক্ষার্থীর রক্ত ঝড়–ক আমরা তা চাইনা। ছাত্র আন্দোলনে নিতহ ও আহতদের তালিকা তৈরী করে আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্দ্যেগ নিতে হবে। বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এসকল বিষয় সমাধানে অন্তবর্তি সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit