মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

গ্যাটকো মামলায় খালেদা জিয়া মোশাররফ ও খসরুকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু তাহের এই রায় দেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন দুদকের একজন উপ-পরিচালক। এতে আসামি করা হয় চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়।

পরে মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানসহ আট জন মারা গেছেন। এছাড়া জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit