মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

দীর্ঘ দেড় যুগ পর ফুলবাড়ীতে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা দীর্ঘ দেড়যুগ পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটায় স্থানীয় রাবেয়া কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওঃ নাবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড.মোফাজ্জল হোসেন দুলাল,সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু,সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। বর্ধিত সভায় ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ফুলবাড়ী উপজেলা।

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit