বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

সালমানকে প্রাণনাশের হুমকি প্রসঙ্গে যা ফাঁস করলেন তার বাবা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : নিরাপত্তা জোরদার করা হয়েছে বলিউড ভাইজানের বাড়ির চারপাশ ঘিরে। কিন্তু বন্ধ হয়নি বলিউড ভাইজানের হত্যা পরিকল্পনার ছক। এর আগেও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছিল ভারতীয় পুলিশ।

সালমানের ভাই আরবাজ, সোহেল জানিয়েছেন, প্রতিদিন নানাভাবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি পাচ্ছেন। এতে তারা কোনোভাবেই ভালো থাকতে পারছেন না।

তাছাড়া বৃদ্ধ বয়সে ছেলেকে নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন সালমানের বাবা সেলিম খান। ভারতীয় সংবাদ মাধ্যমে সালমান খানের বাবা জানান, ‘কৃষ্ণসার হরিণ তার ছেলে শিকার করেননি। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে কেন বিনা কারণে ক্ষমা চাইবে সালমান?’

তিনি আরও বলেন, ‘যে কারণে সালমান বার বার প্রাণনাশের হুমকি পাচ্ছে, সে ঘটনার সঙ্গে সালমান যুক্ত না। সালমান অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। আমার ছেলে পশু-পাখিদের খুবই ভালোবাসে।’

তিনি বলেন, ‘এমন কাজ সে করতে পারেই না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? আমার মনে হয় এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার।’

এর আগে বাবা সিদ্দিকী হত্যার পর হুমকির কথা নিশ্চিত করেছেন সালমানের ভাই আরবাজ খান। তিনি বলেন, ‘আমরা সবাই খুব একটা ভালো নেই। কিন্তু যেটা করা সম্ভব সেটা করার চেষ্টা করছি। আমরা সবাই চেষ্টা করছি যাতে সালমানকে নিরাপদে রাখা যায়। সবাই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে। এর বেশি এখন কিছু বলব না।’
 
লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি কারাগারে বন্দী আছেন। তবে তার গ্যাং প্রায়শই ব্যবসায়ীদের থেকে মুক্তিপণ আদায় করে বলে অভিযোগ আছে। ১৯৯৮ সালে দুই কৃষ্ণ হরিণ শিকার মামলার কারণে সালমান খানের ওপর ক্ষুব্ধ তিনি। কারণ, এই কৃষ্ণ হরিণকে বিষ্ণোই সম্প্রদায় পবিত্র বলে মনে করে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit