মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

গাজায় যুদ্ধ চালাতে গিয়ে চাপের মুখে ইসরাইলের অর্থনীতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ দখলদার ইসরাইলের অর্থনীতির ওপর চাপ বাড়িয়েছে। অনেকটা থমকে গেছে দেশটির অর্থনীতির চাকা। পরিসংখ্যান বলছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার তুলনায় কম প্রবৃদ্ধি হয়েছে ইসরাইলের অর্থনীতিতে।

ইসরাইলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের বরাতে দ্য টাইমস অব ইসরাইল জানায়, গেল এপ্রিল–জুন প্রান্তিকে ইসরাইলের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বার্ষিক ভিত্তিতে মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। অথচ মাত্র এক মাস আগেও প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৭ শতাংশ। 
 
গেল আগস্টে পরিসংখ্যান ব্যুরো ধারণা করেছিল, চলতি বছর প্রবৃদ্ধি হবে ১ দশমিক ২ শতাংশ। যেখানে এপ্রিল–জুন প্রান্তিকে প্রবৃদ্ধির হার ২ দশমিক ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত হওয়ার ধারণা করছেন অর্থনীতিবিদরা। 
 
ইসরাইলের অর্থনীতিতে যতটুকু প্রবৃদ্ধি হয়েছে, তার পেছনে ভূমিকা রেখেছে ভোক্তা ও রাষ্ট্রের ব্যয় বৃদ্ধি এবং স্থায়ী সম্পদে বিনিয়োগ। তবে এ সময়ে কমেছে দেশটির পণ্য রফতানি।
 
গেল সপ্তাহে ব্যাংক অব ইসরাইল ২০২৪ সালের জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রাক্কলন ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে এনেছে শূন্য দশমিক ৫ শতাংশে। একদিকে যেমন ইসরাইলের অর্থনীতি দুর্বল হচ্ছে, অন্যদিকে বাড়ছে মূল্যস্ফীতি। এমন প্রেক্ষাপটে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে বলে ধারণা খাত সংশ্লিষ্টদের।
 
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরাইলের অর্থনীতি সে বছরের চতুর্থ প্রান্তিকে অনেকটা সংকুচিত হয়েছিল। এরপরে তা ঘুরে দাঁড়ালে চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি ১৭ দশমিক ২ শতাংশ বাড়বে বলে প্রাক্কলন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit