রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবদীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

হোয়াটসঅ্যাপে লেখা ‘টাইপিং’ আর দেখা যাবে না

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনি সারাক্ষণ চ্যাট কিংবা কলে যুক্ত থাকেন হোয়াটসঅ্যাপে। আর সেরা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হলো— হোয়াটসঅ্যাপ। এর কারণ হলো—এটি নিত্যনতুন ফিচার চালু করে থাকে। আর একই প্ল্যাটফর্মের মাধ্যমেই ব্যবহারকারীরা চ্যাট, কল, ভিডিওকল করে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে।

আপনি যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন, তখন অন্য পাশের কেউ রিপ্লাই করলে তার আগে সবুজ রঙে ‘টাইপিং’ লেখা ভেসে ওঠে, যা দেখে বোঝা যায় যে, অন্য কেউ আপনাকে কিছু লিখছে। কিন্তু এখন থেকে ‘টাইপিং’ লেখা আর দেখা যাবে না। অর্থাৎ অপরজন টাইপ করলে কিংবা আপনি টাইপ করলে অন্যজন জানতে পারবে না।

ইউজারের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলতে ব্যাপারটিকে আমূল বদলে দিচ্ছে মেটা মালিকানাধীন এই সংস্থা, যা নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপের ফিচারের দিক থেকে এক বড়সড় আপগ্রেড।

সবার মনে প্রশ্ন আসছে— এবার তাহলে কী থাকতে চলেছে ‘টাইপিং’ ভেসে ওঠার পরিবর্তে? জানা গেছে যে, এবার থেকে চ্যাট উইন্ডোতে, স্ক্রিনের ডান দিকে বাবল ফরম্যাটে এই প্রত্যুত্তর দেওয়ার ব্যাপারটা চোখে পড়বে। তিনটে বিন্দু সেখানে নড়াচড়া করবে, যতক্ষণ পর্যন্ত অপরজন তার বক্তব্য টাইপ করবেন। লেখা শেষ হলে তিনি যখন সেই মেসেজ সেন্ড করবেন, তখন তা আমাদের ফিডে চলে আসবে।

আরও জানা গেছে যে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ২.২৪.২১.১৮ বেটা ভার্সনে এই ফিচারেরই মধ্যেই টেস্ট করে দেখা হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই তা পুরোদস্তুর চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ‘টাইপিং’ ভেসে ওঠা বহু দিন ধরে হোয়াটসঅ্যাপে চ্যাটের এক অবিচ্ছেদ্য অঙ্গ, নতুন এই আপডেট ইউজারদের পছন্দ হবে কিনা বোঝা যাচ্ছে না। তবে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতেই হবে।

শুধু এই নয়, হোয়াটসঅ্যাপে আরও নানা ফিচার আসতে চলেছে। এই যেমন— ভিডিওকলে যোগ হতে চলেছে এআর ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড বদল করার মতো নানা সুবিধা, যা ইউজারের প্রাইভেসিকে বজায় রাখবে। ঠিক যেমনটি গুগল মিট বা জুমে হয়, তেমনই। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit