বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭২ Time View

শহীদ আহমদ খান প্রতিনিধি সিলেট : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম শাখা ‘ওসমানী জাদুঘর’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের চারভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর নির্দিষ্ট শব্দসীমার মধ্যে এই রচনা প্রতিযোগিতা পরিচালিত হয়। ক-বিভাগ (৩য়-৫ম শ্রেণী) বঙ্গবীর জেনারেল ওসমানীর ছাত্রজীবন, খ-বিভাগ (৬ষ্ঠ-৮ম শ্রেণী) বঙ্গবীর জেনারেল ওসমানীর সৈনিক জীবন, গ-বিভাগ (৯ম-১০ম শ্রেণী) স্বাধীনতা যুদ্ধে জেনারেল ওসমানীর অবদান, ঘ-বিভাগ (১১শ-১২শ শ্রেণী) জেনারেল এমএজি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী।
প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের প্রচুর শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।

 

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit