বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : চলতি ২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ ১ হাজার ২০৮ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৭৩৮ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংসদে রোববার লক্ষ্মীপুর-২ আসনের সরকারি দলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে প্রতি মাসে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়টি আলোচনা করা হয়।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে গত ১৬ জুলাই জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সব বিভাগীয় কমিশনারের কাছে ভূমি সংস্কার বোর্ড থেকে পত্র পাঠানো হয়েছে।

মন্ত্রী আরও জানান, আধুনিক ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণ এবং ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে গত ২০ আগস্ট শরীয়তপুর জেলায় দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ভূমি উন্নয়ন কর আদায় বাড়াতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit