শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : দেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছে গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরুর আগে তারা এ দাবি জানান। বক্তারা অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অধ্যাদেশগুলো হুবহু পাশ করার দাবি জানান। এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সমালোচনা করে তারা বলেন, লুকোচুরি না করে যেসব সংস্থা, রাজনৈতিক দল, ব্যক্তি গুম-খুনের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ গুম-খুনের মতো অপরাধ করার সাহস না পায়।

এই পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রা নিয়ে সংসদ ভবনের প্রধান গেটে এসে থামলে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এর মধ্যে গুম অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল স্পিকার বরাবর ১১ দলের স্মারকলিপি পৌঁছে দেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit