মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

পাকিস্তানে এসসিও সম্মেলনে যোগ দিয়ে কী বললেন জয়শঙ্কর?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালে সুষমা স্বরাজের সফরের পর এই প্রথম পাকিস্তান সফরে গেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সন্ত্রাস, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদকে ‘থ্রি ইভিলস’ বলে অভিহিত করেন তিনি।

জয়শঙ্কর বলেন, ‘দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রকৃত অংশীদারিত্বের ভিত্তিতে নির্মিত হয়, একতরফা এজেন্ডায় নয়।’করোনা মহামারিসহ হামাস-ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, বৈশ্বিক সম্পর্কের কঠিন সময়ে এ সম্মেলন হলো। বর্তমানে বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটেছে– চরম জলবায়ু থেকে শুরু করে সাপ্লাই চেইনের অনিশ্চয়তা, আর্থিক অস্থিরতা – প্রবৃদ্ধি এবং উন্নয়ন। বর্তমানে ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয়। এমনকি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বিশ্ব পিছিয়ে পড়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সময় সংঘাত প্রতিরোধের জন্য বহুমুখী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।মঙ্গলবার (১৫ অক্টোবর) দুই দিনের পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেসে পৌঁছান জয়শঙ্কর। সেখানে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইলিয়াস মেহমুদ নিজামি স্বাগত জানান। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত শিশুরা তাকে ফুলের তোড়া উপহার দেয়। পরে, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য আয়োজিত একটি নৈশভোজের অনুষ্ঠানে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit