মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

অ্যাশেজে ৪০ বছরের প্রথা ভাঙল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় অ্যাশেজ হলে প্রথম টেস্টটা হয় ব্রিসবেনে। শেষ ৪০ বছর ধরে এই প্রথাই চলে আসছিল। তবে সেটা ভেঙে যাচ্ছে এবার। ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট আয়োজন করবে  পার্থ। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অজিদের ঐতিহাসিক অ্যাশেজ ট্রফি ধরে রাখার চেষ্টা শুরু হবে পার্থ স্টেডিয়ামে, ম্যাচটা শুরু হবে আগামী ২১ নভেম্বর। ব্রিসবেন আয়োজন করবে দ্বিতীয় টেস্টটা। যা আবার হবে দিবা রাত্রির ম্যাচ। ম্যাচটা শুরু হবে ৪ ডিসেম্বর। এরপর বড় দিনের আগে টেস্টটা হবে অ্যাডিলেডে। ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। নিউ ইয়ার টেস্ট মাঠে গড়াবে সিডনিতে।

পার্থের মাঠটা হবে নতুন ভেন্যুতে। এই স্টেডিয়াম অস্ট্রেলিয়ার অষ্টম ভেন্যু হিসেবে অ্যাশেজ টেস্ট আয়োজন করতে চলেছে।ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্ট ও অপারেশনের নির্বাহী জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেন, ভ্রমণ ও থাকার জন্য বিপুল সংখ্যক ভ্রমণকারী সমর্থকদের চাহিদার কারণে সময়সূচি আগেভাগে প্রকাশ করা হয়েছে।

২০২৫/২৬ অ্যাশেজ সিরিজের ম্যাচের সময়সূচি:
প্রথম টেস্ট, পার্থ: ২১-২৫ নভেম্বর, ২০২৫

দ্বিতীয় টেস্ট, ব্রিসবেন (দিবা-রাত্রি): ৪-৮ ডিসেম্বর
তৃতীয় টেস্ট, অ্যাডিলেড: ১৭-২১ ডিসেম্বর
চতুর্থ টেস্ট, মেলবোর্ন: ২৬-৩০ ডিসেম্বর
পঞ্চম টেস্ট, সিডনি: ৪-৮ জানুয়ারি, ২০২৬

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit