সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

ফের টানা দরপতনের বৃত্তে পুঁজিবাজার, ২০০ কোটির ঘরে নেমেছে ডিএসইর লেনদেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৬ অক্টোবর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বুধবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২১ কোটি ৭২ লাখ টাকা।

এদিন ডিএসইতে কমেছে সবকটি সূচকের মানও। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৯ দশমিক ৭৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১২ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৫ হাজার ৩১৬ দশমিক ২১ পয়েন্টে ও ১ হাজার ১৮২ দশমিক ৮৭ পয়েন্টে। আর ১৫ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে ডিএস-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৯৪৭ দশমিক ৯৭ পয়েন্টে।
 
ডিএসইতে বুধবার ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ৩০০টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও বুধবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৫লাখ টাকা।

 
সিএসইতেও এদিন কমেছে সব কটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৭৫ দশমিক ৩২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭২ দশমিক ৩২ পয়েন্টে ও ৯ হাজার ১০০ দশমিক ১৯ পয়েন্টে।
 
আর সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট ও সিএসআই সূচক ৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৭ দশমিক ৫৫ পয়েন্টে ও ৯৬৮ দশমিক ৮৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২০৯ দশমিক ৭৪ পয়েন্টে।
 
সিএসইতে ২০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১৪২টি ও অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit